1. salmankoeas@gmail.com : admin :
যুবলীগ নেতা পরিচয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা মামলা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Join 4 other subscribers

যুবলীগ নেতা পরিচয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা মামলা

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৪৬ Time View
যুবলীগ নেতা পরিচয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা মামলা

ক্রাইমসিন নিউজ ডেক্স :

জুলাই গণঅভ্যুত্থানে নাশকতা, হত্যা, হামলা ও ভাঙচুরের অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় তাকে যুবলীগ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই বিএনপি নেতা নাম মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সদস্য। এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। বর্তমানে তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। তিনি এলাকায় কবি ও লেখক হিসেবেও সুপরিচিত।

বিএনপি নেতাকে যুবলীগ নেতা বানিয়ে মামলা দেয়ার ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা প্রতিবাদ জানিয়েছেন।

জানা যায়, ঢাকার মিরপুরে বিগত ৪ আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, হত্যা, হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় আব্দুল আলিমের পুত্র ইব্রাহিম নামে এক যুবক বাদী হয়ে বিগত ১৬ ফ্রেব্রুয়ারি রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন। যা আদালতের নির্দেশে এফআইআর হয়। ওই মামলায় বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে ৪৪ নাম্বার আসামি করা হয়। মামলায় বিএনপির নেতা মিনাজ উদ্দিনের পরিচয় হিসেবে যুবলীগ নেতা উল্লেখ করা হয়েছে। ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ মোট ৬৮ জন আসামি রয়েছেন।

বিএনপি নেতা মিনহজ উদ্দিন চৌধুরী কাসেদ জানান, ‘মামলা ব্যবসায়ী চক্র চক্রান্ত করে আমাকে হয়রানির উদ্দেশ্যে আসামি করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আমি প্রত্যক্ষভাবে মাঠে কাজ করেছি। শুধু আমিই নই আরো আমার এলাকার বেশ কয়েকজন সাংবাদিককেও ওই মামলায় আসামি রয়েছে। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই আমাকে এ মামলায় জড়ানো হয়েছে।’

এ ব্যাপারে বিএনপি নেতা ও হবিগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাজিদুর রহমান সজল বলেন, মিনহাজ উদ্দিন কাসেদ বিএনপির একজন ত্যাগী প্রভাবশালী নেতা হওয়া সত্ত্বেও যারা হয়রানির উদ্দেশ্যে এই মামলা দায়ের করেছে তাদেরও আইনের আওতায় আনা উচিত। আমি আশা করি, আমাদের দলও এ ব্যাপারে ভূমিকা পালন করবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাফরুল থানা ওসি তৈইবুর রহমান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। এতে দ্রুত অভিযোগপত্র দেয়ার জন্য আমরা কাজ করছি। নিরপরাধ কাউকেই হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading