1. salmankoeas@gmail.com : admin :
রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের

রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View
রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা:: ছবি সংগৃৃহীত

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। কোন সড়কে এসব রিকশা চলতে পারবে, কতটুকু এলাকায় চলাচলের অনুমতি থাকবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কেমন হতে হবে এবং চালকদের কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন—নীতিমালায় এসব বিষয় নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এতে স্বল্প দূরত্বে মানুষের চলাচলে কিছুটা সুবিধা হলেও একই সঙ্গে যানজট, সড়কে বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে এসব রিকশার অনেক চালকের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। যানবাহনগুলোর কারিগরি মান ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, সরকার দ্রুত নীতিমালা প্রণয়ন করে এসব বিষয় একটি নিয়মের মধ্যে আনতে চায়। কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলাচল করতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কী হবে—এসব নীতিমালায় স্পষ্ট করা হবে। এর ফলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট ও সড়ক নিরাপত্তার সমস্যা কমানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।

এর আগে ১৩ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা ব্যবস্থাপনায় একটি সমন্বিত নীতিমালা করা হচ্ছে। এর আওতায় যানবাহনের নিবন্ধন, চালকের লাইসেন্স এবং চলাচল ব্যবস্থাপনাকে নিয়মের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।

নীতিমালার অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকের লাইসেন্সের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, সিটি করপোরেশন এলাকায় এসব যান নিবন্ধন ও চালকের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হয়েছে। এর আগে ২০২৫ সালে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক বিধিমালাও জারি করা হয়েছিল।

এদিকে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জের বিষয়েও নতুন শর্ত আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ আগস্ট স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, এসব যানকে নিবন্ধনের আওতায় আনা হবে এবং সৌরবিদ্যুৎ ছাড়া অন্য উৎস থেকে ব্যাটারি চার্জ করলে জরিমানার বিধান রাখা হচ্ছে। এমনকি সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করলে নিবন্ধন না দেওয়া এবং নিবন্ধিত হলে পরবর্তী সময়ে নবায়ন না করার বিধানও প্রস্তাবিত বিধিমালায় রাখা হচ্ছে।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচলকে জোনভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনার কথাও এর আগে সামনে এসেছে। প্রস্তাবিত ব্যবস্থায় ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করে জোনভেদে রিকশার আলাদা রং এবং ডিজিটাল নিবন্ধনের জন্য কিউআর কোড ব্যবহারের উদ্যোগের কথা জানানো হয়েছিল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নীতিমালা প্রণয়নের পরই স্পষ্ট হবে।

মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!