1. salmankoeas@gmail.com : admin :
রাবার বাগানে ঝুলছিল হাবিবের মরদেহ, উদ্ধার করল চুনারুঘাট থানা পুলিশ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাবার বাগানে ঝুলছিল হাবিবের মরদেহ, উদ্ধার করল চুনারুঘাট থানা পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩৬ Time View

মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুর-চুনারুঘাট উপজেলা ঘেঁষা রঘুনন্দন পাহারের ভিতরে বশিউক শাহজীবাজার রাবার বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ হাবিব মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎সোমবার ২৩ জুন শাহজীবাজার বশিউক রাবার বাগানে এ ঘটনা ঘটে। নিহত যুবক মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাবার বাগানের কর্মরত শ্রমিক কাজ করার ফাঁকে রাবার গাছের দিকে নজর দিলে ওই ঝুলন্ত মরদেহ দেখতে পায়, তৎক্ষনাৎ সুর-চিৎকার সহ তার পরিবারকে খবর দেয়া হয়।

‎চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

‎বশিউক শাহজীবাজার রাবার বাগান ম্যানেজার নন্দী গোপাল রায় জানান, আমি অফিসের কাজে ঢাকায় রয়েছি।

‎এবিষয়ে নিহতের স্বজনদের দাবী তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে এবিষয়েও নিশ্চিত নয়। তবে এই হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা সহ উপযুক্ত শাস্তির দাবী জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!