1. salmankoeas@gmail.com : admin :
র‍্যাব-বন বিভাগের যৌথ অভিযানে মাধবপুরে তিন গাছ পাচারকারীসহ নাম্বারবিহীন দুই ট্রাক্টর আটক - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

র‍্যাব-বন বিভাগের যৌথ অভিযানে মাধবপুরে তিন গাছ পাচারকারীসহ নাম্বারবিহীন দুই ট্রাক্টর আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৫৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ ও র‍্যাবের যৌথ অভিযানে তিনজন গাছ পাচারকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রঘুনন্দন রেঞ্জাধীন জগদীশপুর বিটের ফরেস্টার মোঃ গোলাম কাদিরের নেতৃত্বে বন বিভাগের সঙ্গীয় স্টাফ এবং র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আট সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাধবপুরের তেলিয়াপাড়া রেলগেইট এলাকায় নাম্বারবিহীন দুটি ট্রাক্টর গাড়িতে বোঝাই করা আকাশমনি ও গ্রামীণ প্রজাতির বিভিন্ন গাছের গোলকাঠসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১। রসুলপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল মিয়া (৩০)
২। সুরমা চা-বাগান (রেঙ্গু টিলা) এলাকার শিবলাল মুন্ডার ছেলে পান্না মুন্ডা (৩৫)
৩। একই এলাকার বিজয় মুন্ডার ছেলে মঙ্গল মুন্ডা (৩৬)

অভিযান শেষে আটক তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদ উল্লা সত্যতা নিশ্চিত করে জানান, “রাতে তিনজন আসামিকে আমাদের থানায় রাখা হয়েছিল। পরে সকালে বন বিভাগের কর্মকর্তারা এসে তাঁদের নিয়ে যান আদালতে প্রেরণ করার জন্য।”

আরওপড়ুন …মাধবপুরে “মাসের শেষে গ্যাস সংকটে অতিরিক্ত ভাড়া, বিপাকে সাধারণ মানুষ”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!