1. salmankoeas@gmail.com : admin :
র‌্যাব-১৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় ১ জন আসামী গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

র‌্যাব-১৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় ১ জন আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৮০ Time View

দিনাজপুর প্রতিনিধি

‘বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বর্ণিত মামলার বাদী সেনাবাহিনী দ্বারা পরিচালিত সেনা কল্যান সংস্থায় চাকুরী করেন। সেনা কল্যাণ সংস্থার আদেশে টেন্ডারে প্রাপ্ত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর পরিত্যক্ত মালামাল সংগ্রহ করে দুইটি ট্রাক ভাড়া করে মালামালসহ ট্রাক নিয়ে ঢাকায় গমনের উদ্দেশ্যে দিনাজপুরের পার্বতীপুর থানাধীন ৯ নং হামিদপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামস্থ মেসার্স এ এস ফিলিং স্টেশন সংলগ্ন ফুলবাড়ী টু রংপুরগামী আঞ্চলিক মহাসড়কের উপর পৌঁছালে এজাহারে বর্ণিত আসামীগণ ট্রাক দুইটি অবৈধভাবে আটক করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারদেরকে মারধর করে। পরবর্তীতে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথটহল দল ঘটনাস্থলে পৌঁছে মামলার ১ নং এজাহারনামীয় আসামী মোঃ তারিকুল ইসলাম (৩১)কে আটক করে এবং চাঁদাবাজ গ্রুপের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোঃ আরিফুল ইসলাম (৩৬) বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় আসামীগণের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন, যার মামলা নং-১৯/১২৯, তারিখ-৩০/০৫/২০২৫, ধারা-৩৪১/৩৮৪/৩৮৫/১০৯/৩৪ পেনাল কোড, ১৮৬০।

এরই প্রেক্ষিতে ইং ২৬/০৬/২০২৫ খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় মামলার এজাহারনামীয় পলাতক আসামীর অবস্থান নির্ণয় করতঃ র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর চৌকস যৌথ আভিযানিক দল মাদারীপুর জেলার সদর থানাধীন অসমত অলি খাঁন ব্রীজের টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০২ নং আসামী সাং- হোল্ডিং নং- ১৭৭, কলাবাগান বস্তি পুকুরপাড়া, বাউনিয়া বাঁধ, ব্লক ই, মিরপুর ১২১০, থানা-পল্লবী এলাকায় আব্দুল জলিল সিকদার,ছেলে মোঃ মফিজুল কে গ্রেফতার করতেন।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!