1. salmankoeas@gmail.com : admin :
লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক চলছে - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎ আদাঐর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

Join 4 other subscribers

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক চলছে

আনলাইন নিউজ ডেক্স :
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩১৮ Time View

লন্ডনে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চলছে। লন্ডনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল নয়টায়(বাংলাদেশ সময় বেলা দুইটায়) এই বৈঠক শুরু হয়। 

<

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেলে পৌঁছালে প্রধান উপদেষ্টা সভা কক্ষের দরজায় এসে তাকে স্বাগত জানান। এসময় তারা কুশল বিনিময় করেন।  এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তারেক রহমানের সঙ্গে ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন।

বৈঠক ঘিরে প্রধান উপদেষ্টার আবাসস্থল হোটেল ডোরচেস্টারের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখা গেছে। তারেক রহমান হোটেলে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

<

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে লন্ডনে দেশি-বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
হাই প্রোফাইল এই বৈঠক ঘিরে দেশে-বিদেশে ব্যাপক কৌতুহল রয়েছে। বিএনপি’র পক্ষ থেকে এই বৈঠককে বাংলাদেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করা হয়েছে। এই বৈঠক নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আশাবাদী।

আরওপড়ুন …শ্রীমঙ্গলে ফুটপাতের কাজের অনিয়ম দেখে ফেসবুকে লাইভ করায়,এক সাংবাদিক কে অ’শ্লীল ভাষায় গা’লাগালি করে লাঞ্চিত করেছে এক টিকাদার।
বৈঠকে নির্বাচনের দিনক্ষণ, চলমান রাজনৈতিক পরিস্থতি, সংস্কার, আওয়ামী লীগের গণহত্যার বিচারসহ নানা ইস্যুতে আলোচনা হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
চার দিনের সফরে লন্ডন সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সর্বশেষ বৃহস্পতিবার তিনি লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading