1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৩ লক্ষ টাকা অর্থদণ্ড - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাখাইয়ে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নে হাওরের কৃষি জমি থেকে মাটি কাটায় লাখাই উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির হলো তিতাস ইট মিলের মালিক জাহিদুল ইসলাম ও রাধা চরণ দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের হাওরাঞ্চল এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ১৫ (১) ধারায় তিতাস ইট মিলের মালিক জাহিদুল ইসলামকে দুই লক্ষ টাকা ও রাধা চরণ দাস কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে লাখাই থানা পুলিশ ও বামৈ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেন।

এ বিষয়ে বলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!