1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বি এন পির উদ্যোগে শোক সভা ইফতার ও দোয়া মাহফিল।। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

লাখাইয়ে ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বি এন পির উদ্যোগে শোক সভা ইফতার ও দোয়া মাহফিল।।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৯৫ Time View

লাখাই প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লাখাই উপজেলার ১ নং ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ড বি এন পির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।১৯ মার্চ রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় লাখাই ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ইফতার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭ ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু, বিশেষ অতিথি ছিলেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন, ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোহর আলী, বিএনপি নেতা আজিজুল হক, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রহমত উল্লা মুরাদ, লাখাই ইউনিয়ন জাসাসের সদস্য সচিব, মোঃ ছোট্ট মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, নাজিম উদ্দীন, বিএনপি নেতা ফিরোজ মিয়া, কৃষক দল নেতায় এনামুল হক, মোঃ লালু মিয়া, হুমায়ুন মিয়া, মারজান মিয়া, ফাইজু উদ্দিন, মারজান মিয়া, মোয়াজ্জেম মিয়া, ফারুক মিয়া, আর আরাধন কর্মকার, রমিজ উদ্দিন।

ইফতার মাহফিল এর আগে লাখাই ১নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হাই ও লাখাই ইউনিয়ন বিএনপি সহ সভাপতি হেকিম মিয়ার মৃত্যুতে এক শোক সভার অনুষ্ঠিত হয় এতে ৫ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ওস্তার মোল্লা সভাপতিত্বে লাখাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাবিবুল্লা বাহার, এতে বিএনপি নেতা আব্দুল হাই ও হেকিম মিয়ার বিএনপি’র বিগত আন্দোলন সংগ্রামী উনাদের অবদান তুলে ধরে ৫ ও ৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
শোক সভা, ইফতার ও দোয়া মাহফিলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশ নায়ক ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং দেশবাসী উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করেন লাখাই স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের মসজিদের ইমাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!