1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার, বিলুপ্তির পথে দেশি প্রজাতি মাছ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

লাখাইয়ে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার, বিলুপ্তির পথে দেশি প্রজাতি মাছ

আশীষ দাশ গুপ্ত, লাখাই থেকে:
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ Time View

আশীষ দাশ গুপ্ত, লাখাই থেকে:

হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরবেষ্টিত শিবপুর, ভারচর, দশকামান্না ও ধলেশ্বরী নদী এলাকায় প্রযুক্তির অপব্যবহার করে ইলেকট্রিক শক দিয়ে নির্বিচারে মাছ শিকার চলছে। ইনভার্টার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির মাধ্যমে পানিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার এ ভয়াবহ পদ্ধতি ধ্বংস করে দিচ্ছে প্রাকৃতিক জলজ প্রাণীর ভারসাম্য।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাতের আঁধারে অসংখ্য নৌকা নিয়ে অসাধু মৎস্য শিকারিরা এভাবে মাছ ধরছেন। ইনভার্টারের মাধ্যমে পানিতে বৈদ্যুতিক শক ছড়ালে রেণু মাছ থেকে শুরু করে বড় মাছ ও অন্যান্য জলজ প্রাণী মুহূর্তেই মারা যায়। পরে শিকারিরা জাল ফেলে মৃত মাছ সংগ্রহ করে স্থানীয় লাখাই বাজার ও নাসিরনগরের আড়তে বিক্রি করছেন।

জেলেরা জানান, এই বৈদ্যুতিক শক পদ্ধতির কারণে এখন আর দেশি মাছ তেমন পাওয়া যায় না। অনেক প্রজাতির দেশি মাছ ইতিমধ্যে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কেউ কেউ জানান, বেড় জাল বা প্রচলিত উপায়ে মাছ ধরেও এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না।

তথ্য অনুযায়ী, ভারচর ও আশপাশের নদীগুলোতে প্রায় ৫০ থেকে ৬০টি নৌকা নিয়মিত এই অবৈধ বৈদ্যুতিক শিকার কার্যক্রমে জড়িত। প্রতিদিন এসব নৌকা ৬ থেকে ১২ কেজি করে ছোট মাছ ধরে বিক্রি করছে।

এ বিষয়ে বিএনপি নেতা আজিজুল হক অভিযোগ করে বলেন, “ভারচর ও ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ইলেকট্রিক শক জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আমরা প্রতিবাদ করায় বিলের ইজারাদারদের লোকজন আমাদের ওপর হামলা করেছে।”

লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেন জানান, “অবৈধভাবে সট জাল দিয়ে মাছ ধরার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যাতে এ নিয়ে কোনো ধরনের সংঘর্ষ না হয় সে বিষয়ে সতর্ক রয়েছি। ওসি স্যারের সাথেও কথা বলব।”

এ বিষয়ে লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা কোনিক চন্দ্র শর্মা বলেন, “ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা একটি ভয়াবহ ও নিষিদ্ধ পদ্ধতি। জনসচেতনতা বাড়াতে হবে এবং জেলেদের ক্ষতিকর দিকগুলো বোঝাতে হবে। পাশাপাশি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা বামৈ এলাকায় ইতোমধ্যে সচেতনতামূলক সভাও করেছি। এ বিষয়ে আমি ইউএনও মহোদয়ের সাথেও কথা বলব।”

স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।

আরওপড়ুন …বুল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিনটি দোকান পুড়ে ছাই


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading