1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে করাব ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কর্মস্থলে গরহাজির থাকায় শোকজ। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে করাব ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কর্মস্থলে গরহাজির থাকায় শোকজ। জোড়া গোল করেও কেন উদযাপন করেননি ইয়াসিন ২০২৬ ফুটবল বিশ্বকাপ নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

Join 4 other subscribers

লাখাইয়ে করাব ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কর্মস্থলে গরহাজির থাকায় শোকজ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৬ Time View
লাখাইয়ে করাব ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কর্মস্থলে গরহাজির থাকায় শোকজ।

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী দীর্ঘদিন যাবত গরহাজির রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার (১৪ জুন) দুপুর বেলা এ ইউনিয়ন পরিষদে আকস্মিক পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
পরিদর্শন কালে ইউনিয়ন সচিব ও হিসাব সহকারীকে তাদের দপ্তরে পাওয়া যায়নি এবং দীর্ঘদিন যাবত এমন অবস্থায় পরিষদের কর্মকান্ড চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। দীর্ঘদিন যাবত সচিব নুরুল হুদা ও হিসাব সহকারী সোহান আহমেদ গরহাজির থাকায় জন্ম নিবন্ধন সনদ সহ বিভিন্ন সেবা প্রাপ্তি তে নেতিবাচক প্রভাব পড়ছে এবং সেবাপ্রার্থীরা দূর্ভোগ পোহাচ্ছেন।

এ বিষয়ে করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস এর সাথে আলাপকালে জানান ইউনিয়ন পরিষদের সচিব আজ রবিবার ও এসেছিল তবে অনেকটাই বিলম্বে।তিনি নিয়মিত অফিসে আসেন তবে সময়মতো আসেন না।দেরীতে আসলেও দাপ্তরিক কাজ ঠিক মতো চালিয়ে যাচ্ছেন।তবে হিসাব সহকারী বিগত ২ মাস যাবত দপ্তরে আসছেন না এবং আমার সাথে তার কোন যোগাযোগ ও নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন প্রায় দুই মাস যাবত করাব ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী গরহাজির রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অবস্থায় রবিবার আকস্মিক পরিদর্শন কালে সচিব নুরুল হুদা ও হিসাব সহকারী সোহান আহমেদ কে পাওয়া যায়নি। এ অবস্থায় তাদের শোকস করা হয়েছে। পরবর্তীতে জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরওপড়ুন…… মাধবপুরে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, দলীয় ব্যবস্থার ইঙ্গিত


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading