1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে গোপেশের রহস্যজনক মৃত্যু, ৩ দিন আটক রেখে নির্যাতন, পরিবারের দাবি হত্যা। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের

লাখাইয়ে গোপেশের রহস্যজনক মৃত্যু, ৩ দিন আটক রেখে নির্যাতন, পরিবারের দাবি হত্যা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০৫ Time View

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি :

লাখাই উপজেলার করাব গ্রামের গোপেশ সূত্রধর নামে এক ব্যক্তি কে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

নিহতর পরিবার সূত্রে জানা যায়, করাব গ্রামের মৃত   গোপাল সূত্রধরের ছেলে গোপেশ সূত্রধর তিন দিন ধরে  নিখোঁজ ছিল  । নিখোঁজের পর গত শনিবার ৫ এপ্রিল এলাকার দুইজন ব্যক্তি ওই এলাকার মাদকসম্রাট নামে পরিচিত কামাল মিয়া বাড়ি থেকে  গোপেশ কে  উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে ।

নিহতর ছোট ভাই পরেশ সূত্রধর জানায় কামাল মিয়া সহ কয়েকজন তার ভাইকে কামাল মিয়ার বাড়িতে আটক রেখে তিন দিন মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে পরে আমাদের  পাড়ার দুইজন লোক অসুস্থ অবস্থায় গোপেশ কে তার বাড়িতে দিয়ে যায়।

গোপেশ দুইদিন মৃত্যুর যন্ত্রণায় চটপট করতে থাকে  মঙ্গলবার  তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়  সেখানে কর্মরত ডাক্তাররা  তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারসহ এলাকাবাসীর ধারণা পরিকল্পিতভাবে তার ওপরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে  লাশ বাড়িতে আনার পর এলাকার কয়েকজন ব্যক্তি নিহতর পরিবারের সদস্যদের কাছে বলেন গোপেশ কে কামাল মিয়ার বাড়িতে আটক রেখে নির্যাতন  করে বিভিন্ন জায়গায় জখম করেছে। গোপেশ কে  অনেক মারধর করার পর সে  মারাত্মকভাবে অসুস্থ হওয়ার পর  তাকে দুইজন লোককে খবর দিয়ে গোপেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে কামাল মিয়া।

মঙ্গলবার ৭ এপ্রিল  রাতে লাখাই থানার অফিসার ইন সার্চ ওসি জাহিদুল হক এর নির্দেশনা  সাব ইন্সপেক্টর  মইনুল ইসলাম খান

সুরতাল করে ।

লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। তিনি আরো বলেন  বুধবার ৮ই এপ্রিল ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
খোজ নিয়ে জানা যায় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হবিগঞ্জ মর্গে ময়নাতদন্ত করছে না বলে জানিয়েছেন নিহত গোপেসের পরিবার।

আরওপড়ুন…. লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!