1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সং*ঘর্ষে আ*হত ১৫ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎

Join 4 other subscribers

লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সং*ঘর্ষে আ*হত ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৬১ Time View

লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সং*ঘর্ষে আ*হত ১৫
লাখাই উপজেলা প্রতিনিধি :

<

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লাবাজারে টমটমের (ব্যাটারিচালিত অটোরিকশা) চালক ও যাত্রীর পক্ষের লোকজনের মাঝে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে প্রথম সংঘর্ষ হয়। পরে মঙ্গলবার (৪ মার্চ) সকালে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

<

স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা বাজার সিংহ গ্রাম রোড টমটম স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মিলন মিয়ার টমটমে ওঠেন তৌহিদ তালুকদার। টমটমের ভেতরে তৌহিদ তালুকদারসহ ৬ জন যাত্রী থাকায় তিনি টমটমচালক মিলন মিয়াকে টমটম ছাড়তে বলেন। তখন চালক মিলন মিয়া ৮ জন যাত্রী হলে গাড়ি ছাড়বেন বললে তৌহিদ তালুকদার তার টমটম থেকে নেমে পড়েন। এসময় টমটমচালক মিলন মিয়া টমটমটি একটু সামনে নেওয়ার চেষ্টা করলে টমটম তৌহিদ তালুকদারের গায়ে লাগে। এ নিয়ে তৌহিদ ও চালক মিলনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পুলিশ আসার পূর্বেই স্থানীয় লোকজন দুই পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, এ ঘটনার পর থেকে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading