1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু।

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৫ Time View
লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু।

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (আমেনা) নামের আট বছর বয়সী এক ইতালি প্রবাসী শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরশিয়া ইতালির নাগরিক। তার বাবা বাপ্পি এবং মা জান্নাত (মৌসুমী) ইতালি প্রবাসী এবং তাদের দেশের বাসা ঢাকায়। সম্প্রতি তারা লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামে নানা মোহাম্মদ ইলিয়াস আহমেদের (তালুকদার) বাড়িতে বেড়াতে এসেছিলেন।

 

নিহত শিশুর আত্মীয় জানান, গত শুক্রবার রাত ৯টার পর থেকে আরশিয়াকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন রাতভর আশপাশের বিভিন্ন স্থানে ও আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে ১১ জুলাই শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনরা বাড়ির পাশে বর্ষার পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে পানি থেকে ভাসমান অবস্থায় শিশু আরশিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়।

 

ঘটনার খবর পেয়ে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, শিশুটির রাতে নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি এই ঘটনা।

এই ব্যাপারে লাখাই থানা ওসি শরীফ আহমেদ জানান , আমি শুনেছি এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আরওপড়ুন….. মৌলভীবাজারে উজানের ঢলে মনু নদীর তাণ্ডব, বাঁধ ভেঙে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!