1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা।

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২১৫ Time View
লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা।

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে

হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়’-এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক ফজলুল করিমের সঞ্চালনায় সভায় নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বিকে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, এডহক কমিটির অভিভাবক সদস্য হাবিবুর রহমান হাবিব ও এসএমসির শিক্ষক প্রতিনিধি ফয়সাল আহমেদ।

সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, শিক্ষক আব্দুর রাজ্জাক, শাহবায়েজিদ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক জুবায়ের আহমেদ এবং ছাত্রনেতা এসএম জুবায়ের আহমেদ ও রবিউল ইসলাম রবি।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও বিরাজমান সংকটগুলো দ্রুত নিরসনে তারা নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বির দূরদর্শী নেতৃত্ব ও সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সাথে এলাকার নারী শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ফজলে রাব্বি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমেই কেবল শিক্ষার প্রকৃত মানোন্নয়ন সম্ভব। আমি সবার সহযোগিতা নিয়ে আমার অবস্থান থেকে বিদ্যালয়ের বিরাজমান সকল সমস্যা নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।” তিনি প্রতিষ্ঠানটিকে উপজেলার একটি আদর্শ নারী শিক্ষাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরওপড়ুন….. মৌলভীবাজারে অলিউর রহমানের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!