
আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি।।
হবিগঞ্জের লাখাই উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দলের মধ্যে সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা মুড়িয়াউক ইউনিয়ন তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে রোববার সকালে দুই দলের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে চলে।
প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় দলের প্রায় ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দুই দলের লোকজন কে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা স্হানীয় লোকজন করবে বলে জানিয়েছেন তিনি।
আরওপড়ুন….. নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন