1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বী উদ্যোগে রথযাত্রা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বী উদ্যোগে রথযাত্রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩৫ Time View
লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বী উদ্যোগে রথযাত্রা

লাখাই প্রতিনিধি:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে লাখাই সনাতন ধর্মাবলম্বী দের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল লাখাই উপজেলার বামৈ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়। শোভযাত্রায় লাখাই উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দীন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আজম আহম্মেদ,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত, সদস্য সচিব রনজিত দেব, যুগ্ম আহবায়ক নিপেশ সরকার, শমিরন শীল, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন সূত্রধর, নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা-অর্চনা, মঙ্গল আরতি, কীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে ভক্তদের অংশগ্রহণে রথটি লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। হরিনাম সংকীর্তন, ভক্তিগীতি ও ধর্মীয় স্লোগানে পুরো শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে।
এ ছাড়া উপজেলার লাখাই শ্রী শ্রী হরি সংঘ মন্দিরে , মোড়াকুরি, বুল্লা, মন্দিরে অনুষ্ঠিত হয়েছে
গৌড় মঠ লাখাই মামুদপুর শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরের সেবায়ত ও রথযাত্রার আয়োজক শ্রীবাস দাস বৈষ্ণব ও দয়ানন্দ আশ্রমের সাধারণ সম্পাদক আশীষ রায় জানান, সকল ভক্তদের সহযোগিতায় রথযাত্রা উৎসব হচ্ছে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে। এ সময় পর্যন্ত বামৈ সমর্জিত বাবুর বাড়ির মন্দিরে প্রতিদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন, ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।

লাখাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত বলেন
শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে লাখাই থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় মাননীয় হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের এমপি আলহাজ্ব জিকে গউছ ভাই, লাখাই থানার ওসি শরীফ আহমেদ ও ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র বিএনপির নেতৃবৃন্দ সহ লাখাই উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আরওপড়ুন….. মাধবপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও ফলজ-বনজ গাছের চারা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!