1. salmankoeas@gmail.com : admin :
শহিদ কণ্যাকে দুমকীতে সঙ্ঘবদ্ধ ধর্ষণঃ ডিবি'র জালে পলাতক আসামি আটক।। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু।

শহিদ কণ্যাকে দুমকীতে সঙ্ঘবদ্ধ ধর্ষণঃ ডিবি’র জালে পলাতক আসামি আটক।।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০৬ Time View

শহিদ কণ্যাকে দুমকীতে সঙ্ঘবদ্ধ ধর্ষণঃ ডিবি’র জালে পলাতক আসামি আটক।।
নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী ও দুমকি প্রতিনিধি :

জুলাই বিপ্লবে শহীদ (গেজেটেড) হওয়া এক ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি সিফাত মুন্সিকে নানার বাড়ি থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সিফাত মুন্সি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে।

ডিবি’র একটি দল শুক্রবার (২১ মার্চ) ভোর ৫ টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, সম্প্রতি দুমকী থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ সিফাত মুন্সিকে (১৯) তার নানা বাড়ি থেকে আটক করা হয়ছে।

, গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার আলগী এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ তুলে ভুক্তভোগী ওই শহিদ কণ্যা পরের দিন বুধবার (১৯ মার্চ) নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামী সাকিব মুন্সিকে (১৭) ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!