1. salmankoeas@gmail.com : admin :
শহীদ জিয়া ও তারেককে কটুক্তি করলে কঠোর হবে বিএনপি' * বগুড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

শহীদ জিয়া ও তারেককে কটুক্তি করলে কঠোর হবে বিএনপি’ * বগুড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জেলা প্রতিনিধি বগুড়া :
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৭৫ Time View

জেলা প্রতিনিধি বগুড়া :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করা হলে কঠোরভাবে প্রতিহত করবে বিএনপি। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশ বিরোধী এবং বিএনপি বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন। গতকাল শনিবার দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শহীদ জিয়া ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা। সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। বক্তারা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।

অন্যথায় আপনাদেরও পরিণতি অনেক খারাপ হবে। একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মোরশেদ মিলটন, আব্দুল মহিত তালুকদার, এ্যাড. আব্দুল বাসেত, ফরিদুর রহমান ফরিদ, এ্যাড. নুরে আজম বাবু, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাইন, মনিরুজ্জামান মনি,

রফিকুল ইসলাম মিন্টু, এ্যাড. নাজমুল হুদা পপন, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, আলাউদ্দিন সরকার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমূখ।

আরওপড়ুন …শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে হবিগঞ্জ জেলা জাসাসের মানববন্ধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!