
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স সোসাইটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংবাদ বুলেটিনের সহ সম্পাদক এস এ সবুজ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দৈনিক সংগ্রাম প্রতিনিধি গোলাম আজম।
শনিবার শাজাহানপুরের মাঝিড়া ইসলামী ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় সংগঠনের উদ্বোধন ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ২৩ জন সদস্যের সর্বসম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আত্মপ্রকাশ ঘটে।।
সহ-সভাপতি পদে নির্বাচিত মাইন উদ্দীন, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, অফিস সম্পাদক তৌফিক এলাহী, অর্থ সম্পাদক মহিউস সাইয়েদ পাশা, ক্রীড়া সম্পাদক ওরাসাতুল মোস্তফা সোহাগ, প্রচার সম্পাদক আল ইমরান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম, আব্দুল্লাহ আল মামুন, তাইবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মোকলেছুর রহমান মুকুল, শাজাহানপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান। নবনির্বাচিতরা সাংবাদিকদের ঐক্য বজায় রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরওপড়ুন…নন্দীগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Subscribe to get the latest posts sent to your email.