1. salmankoeas@gmail.com : admin :
শুভ জন্মদিন মশিউর রহমান — শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এক নিরহংকার লড়াকু সৈনিক - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

শুভ জন্মদিন মশিউর রহমান — শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এক নিরহংকার লড়াকু সৈনিক

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৬৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
শুভ জন্মদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামের অগ্রসেনানী, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নিরহংকার ও সাদা মনের মানুষ, মাধবপুর উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য মশিউর রহমান।

রাজনীতির শুরু ছাত্রদল দিয়ে, পরবর্তীতে যুবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে একজন আদর্শবান ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দলের দুঃসময়ে রাজপথের সাহসী লড়াকু সৈনিক হিসেবে নেতৃত্ব দিয়েছেন নানা আন্দোলন সংগ্রামে।

ব্যক্তি জীবনে বিনয়ী, নিরহংকার এবং নিঃস্বার্থ মনোভাবের অধিকারী মশিউর রহমান সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমেও নিজের অবস্থান শক্ত করেছেন। তাঁর সততা, আদর্শিক চিন্তা ও কর্মনিষ্ঠা তরুণ রাজনীতিকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাধবপুর উপজেলা যুবদল, ছাত্রদল, বিএনপি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকলের প্রার্থনা—তিনি যেন সুস্থ থেকে দীর্ঘজীবন লাভ করেন এবং দল ও দেশের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

শুভ জন্মদিন মশিউর রহমান—আপনার জীবন হোক সাফল্য ও সংগ্রামের দীপ্ত পথচলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!