1. salmankoeas@gmail.com : admin :
শেরপুরে নাবিল পরিবহনের বাসে মাদকের চালান, গ্রেপ্তার ২ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

শেরপুরে নাবিল পরিবহনের বাসে মাদকের চালান, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৮৫ Time View

বগুড়া প্রতিনিধি
বগুড়া-ঢাকা মহাসড়কে নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। কুড়িগ্রাম থেকে স্কুলব্যাগ ও বস্তায় ভরে রাজধানীতে যাচ্ছিল মাদকের চালান।

আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের ছোনকা এলাকার নাবিল পাম্পে একটি বাস যাত্রা বিরতির সময় অভিযান চালানো হয়। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার হয় দুই কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা- কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) এবং রিমন হোসেনের ছেলে পলাশ আহমেদ (২৭)। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নির্দিষ্ট পাম্পে যাত্রা বিরতি দেয়। যাত্রীসেজে মাদক পাচারের গোপন তথ্যে অভিযান চালানো হয়। তল্লাশির সময় দুইজনের সঙ্গে রাখা দুটি নীল স্কুলব্যাগ ও একটি বস্তায় ৮ কেজি গাঁজা পাওয়া যায়।

 

 

 

বগুড়া।
২১ আগস্ট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!