1. salmankoeas@gmail.com : admin :
শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৪৪ Time View

স্টাফ রিপোর্টরা।

শ্রীপুর বাজার ইজারা দেওয়াকে বেন্দ্র করে বিএনপি নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কার্যালয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহানুর সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অপপ্রচার ও চক্রান্তের প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল হুদা শাহীন, সিনিয়র যুগ্ন আহবায়ক মহিদুল ইসলাম নয়ন, যুগ্ন আহবায়ক সরদার আকতার হোসেন, সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট জুয়েল রানা, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিানয়ার শাঞ আলম, যুবদল নেতা মাজহারুল ইসলাম, মঞ্জুরুল হকসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিএিনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহানুর সরকার বলেন, উপজেলা প্রশাসন হাট-বাজার ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে আমার বড় সারোয়ার জাহান (সেমু সরকার) রাজাবাড়ী বাজার ইজারা পায়। সর্বোচ্চ দরদাতা হিসেবে আমার বড় ভাই বাজারের ইজারা পেলেও কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। আগামী ১ বৈশাখ উপজেলা প্রশাসন থেকে সেমু সরকারকে বাজারের ইজারার সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন বাজার ইজারার নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কিছু নেতাকর্মীর মদদে সজীব আহমেদ নামে এক গণমাধ্যম পরিচায়দানকারী বিভিন্ন গণমাধ্যমে সাজানো ও মিথ্যা তথ্য সংবাদ প্রচার করছে। ওইসব সংবাদ সে তার ‘সজীব আহমেদ’ ফেসবুক থেকে পোস্ট দিয়ে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি করছে। আদৌ আমি বাজার ইজারার বিষয়ে কোনো কিছু জানি না এবং জড়িত নই। উপজেলা প্রশাসন সম্পূর্ণ নিয়মনীতি মেনে সর্বোচ্চ দর দাতাকে রাজাবাড়ী বাজার ইজারা দিয়েছে।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বাবা প্রয়াত সরাফত আলী সরকার দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমি এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক ও রাজনৈতিভাবে ভাবে আমাকে সুনাম ও ভাবমূর্তি নষ্ট করার জন্য সাজানো মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইতোমধ্যে বিষয়টি দলের উচ্চপর্যায়ে অবহিত করে এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান।

তিনি এসব অপপ্রচার ও চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের সঠিকক তথ্য যাচাই বাছাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান

আরওপড়ুন….. দিনাজপুরে র‌্যাব-১৩ পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!