1. salmankoeas@gmail.com : admin :
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন সংসদে সৈয়দ ফয়সল : জনগণের আশা পূরণের প্রতীক ২৫ মার্চের শহীদদের স্মরণ ও স্বাধীনতা দিবস উদযাপনে মাধবপুরে প্রস্তুতি মাধবপুরে সড়ক সংস্কারের মাটি উধাও, বিক্রির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফের চাল বিতরণ মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা নতুন পোশাকে চা বাগান শিশুদের মুখে হাসি মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

Join 3 other subscribers

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

এনামুল হক আলম জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২১৪ Time View

শ্রীমঙ্গল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১২ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন— মোঃ আব্দুল্লাহ (৩৫), পিতা: মৃত নুরুল হক এবং আমজাদ হোসেন (১৯), পিতা: মৃত সিরাজ মিয়া। দু’জনেই রামনগর গাজীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুল্লাহর বসত ঘরের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মোট ১১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরওপড়ুন ….ইসরায়েলে থমথমে পরিস্থিতিঃ ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ টানেলে ইসরায়েলি জনগণ, জনজীবন স্তব্ধ !ইসরায়েলে থমথমে পরিস্থিতিঃ ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ টানেলে ইসরায়েলি জনগণ, জনজীবন স্তব্ধ !

এ ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, “মাদক নির্মূলের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের নিরাপত্তা রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading