1. salmankoeas@gmail.com : admin :
সবুজে ঘেরা শিল্পাঞ্চল, পরিবেশবান্ধব মডেল গড়ছে যমুনা শিল্প পার্ক - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী আর নেই কালবৈশাখীর তান্ডব! নন্দীগ্রামে ঝড়ে বটগাছ উপড়ে দুমড়ে-মুচড়ে গেল বসতবাড়ি কাজিপুরে ঐতিহ্যবাহী সোনামুখী গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নির্দেশে অপসারণ হলো স্কুলসংলগ্ন ময়লার ভাগাড় স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পেল শিক্ষার্থীরা। সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ার আটক অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ ‘মায়া পাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক

Join 4 other subscribers

সবুজে ঘেরা শিল্পাঞ্চল, পরিবেশবান্ধব মডেল গড়ছে যমুনা শিল্প পার্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় গড়ে ওঠা যমুনা শিল্প পার্কে ব্যাপক সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার এই পদক্ষেপকে সময়োপযোগী ও দূরদর্শী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শিল্প পার্কের আশপাশের খালি জায়গাগুলো পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ লাগানো হয়েছে। পাশাপাশি সবজি চাষাবাদও করা হচ্ছে। পুরো এলাকায় এক মনোরম সবুজ পরিবেশ সৃষ্টি হয়েছে, যা প্রচলিত শিল্প এলাকার চিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন। চলতি বছর প্রায় এক হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই কর্মসূচির উদ্বোধন করেছেন যমুনা শিল্প পার্কের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

কারখানার প্রশাসন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাশেদুল আমিন জানান, যমুনা গ্রুপের বর্তমান নেতৃত্ব—ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক মনিকা নাজনীন ইসলাম এবং পরিচালক সুমাইয়া ইসলাম—তাদের পিতা, দেশের অন্যতম শিল্পপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি ২০১৫ সালে রাজধানীর বাইরে গ্রামীণ এলাকায় শিল্প স্থাপনের লক্ষ্যে বেজুড়ায় এই শিল্প পার্ক প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

বর্তমানে যমুনা শিল্প পার্কে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য মানুষ কাজ করছেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটেছে। অনেক নারী এখন নিজের আয় দিয়ে পরিবার পরিচালনা করছেন এবং সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করছেন।

শুধু কর্মসংস্থান নয়, পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। কারখানায় আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপন করা হয়েছে, যাতে শিল্পবর্জ্য পরিবেশের ক্ষতি না করে। পাশাপাশি কারখানার ভেতরে সবজি চাষের মাধ্যমে কর্মীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা শিল্প পার্ককে একটি পূর্ণাঙ্গ পরিবেশবান্ধব শিল্পাঞ্চলে পরিণত করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে এই সবুজায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আরজু মেম্বার জানান, শিল্প পার্ক স্থাপনের ফলে এলাকায় কর্মসংস্থান বেড়েছে এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে। নতুন করে সবুজায়ন কার্যক্রম যুক্ত হওয়ায় প্রকল্পটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

যমুনা শিল্প পার্কের এই উদ্যোগ দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ সংরক্ষণ ও শিল্প উন্নয়নের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্প দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরওপড়ুন….. মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে ২০ ঘণ্টা


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading