1. salmankoeas@gmail.com : admin :
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত সংবাদ প্রকাশের পর মাধবপুরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা মাধবপুরে মাদক নির্মূলে কাজ করছে হাজী সোলাইমান স্পোর্টিং ক্লাব মধুখালীতে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা ৪ আগস্ট এনসিপির দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের ১১ নেতা জামিনে মুক্ত কাফনের কাপড়ের সঙ্গে হত্যার হুমকি, বিএনপি নেতাসহ ১৩ জনকে টার্গেট মাধবপুরে সরকারি রাস্তা দখল করে দালান নির্মাণের অভিযোগ, উচ্ছেদের দাবি তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, পঞ্চায়েত নির্বাচনসহ নানা দাবি মাধবপুরে গ্লোরী এগ্রোর বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী লাখাই উপজেলার করাব ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কমিটি গঠন

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০১ Time View
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? ফাইল ছবি

স্টাফ রিপোর্টার :
সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল আগামী জুলাই মাস থেকে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। নতুন এই পে স্কেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বা বেসিকের ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী,এই নতুন পে-স্কেল ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। তবে নতুন স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গেই সরকারি চাকরিজীবীদের বর্তমানের ‘বিশেষ সুবিধা’ বাতিল হয়ে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অপরদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে ১ জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে ১০ম ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ। আর ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে মূল বেতনের ৪০ শতাংশ।

জানা যায়, সম্প্রতি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পর আয়োজিত পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এ সময় তিনি বলেছিলেন, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে স্কেল না হওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছিল না, অথচ এই সময়ে জীবনযাত্রার ব্যয় ও খরচ অনেকটাই বেড়ে গেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই আর্থিক দিকটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেই নতুন পে স্কেল বাস্তবায়নের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই ঘোষণার ধারাবাহিকতায় জুলাই থেকে নতুন পে-স্কেল চালু হতে যাচ্ছে। তবে নতুন এই স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকুরিজীবীদের চলমান বিশেষ সুবিধা বা বিশেষ ইনসেনটিভ বাতিল করা হবে।

বর্তমানে সরকারি চাকুরিজীবীদের গ্রেড অনুযায়ী এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে:
১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা: বর্তমানে মূল বেতনের ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা: বর্তমানে মূল বেতনের ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।
নতুন পে-স্কেল পুরোপুরি কার্যকর হওয়া মাত্রই এই ১০% এবং ১৫% হারে পাওয়া বিশেষ সুবিধাটি চিরতরে বন্ধ হয়ে যাবে।

জুলাই থেকে কার বেতন কত শতাংশ বাড়ছে?
বিশেষ সুবিধা বাতিল হলেও নতুন পে-স্কেলের কারণে সামগ্রিকভাবে ব্যাংক অ্যাকাউন্টে বেতনের পরিমাণ বেশ ভালো অংকের বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে গ্রেডভিত্তিক বেতনের হিসাব হবে নিম্নরূপ:
১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারী: এই স্তরের কর্মচারীদের বেতন সরাসরি বৃদ্ধি পাবে মূল বেতনের ৩৫ শতাংশ।

১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা: এই স্তরের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাবে মূল বেতনের ৪০ শতাংশ।
যেহেতু নতুন বেতন স্কেলের মাধ্যমে সব গ্রেডেই মূল বেতন গড়ে ৩৫ থেকে ৪০ শতাংশ (এবং চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী ৫০ শতাংশ পর্যন্ত) বৃদ্ধি পাচ্ছে, তাই আগের ওই সাময়িক ‘বিশেষ সুবিধা’ ধরে রাখার আর কোনো যৌক্তিকতা থাকছে না বলে ধারণা করছেন অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা।

আরওপড়ুন…… ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!