1. salmankoeas@gmail.com : admin :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাজিপুরে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Join 4 other subscribers

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাজিপুরে মানববন্ধন

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৯৯ Time View

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তার, আদালতে চার্জশিট দাখিল এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে কাজিপুর প্রেসক্লাব ও কাজিপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন কাজিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামাল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শেষ করে খুনিদের ফাঁসির দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে কাজিপুর প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আরওপড়ুন…মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় আটক -২


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading