1. salmankoeas@gmail.com : admin :
সাংবাদিক হয়রানি ও হুমকিতে সর্বোচ্চ পাঁচ বছরের জেল, জরিমানার বিধান - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

সাংবাদিক হয়রানি ও হুমকিতে সর্বোচ্চ পাঁচ বছরের জেল, জরিমানার বিধান

স্টাফ রিপোর্টার :
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৫০ Time View

স্টাফ রিপোর্টার

পেশাদার কোনো সাংবাদিকের বাসায় বল প্রয়োগ করে অবৈধভাবে প্রবেশ, তল্লাশি বা সম্পদ জব্দ করা যাবে না—এমন বিধানসহ ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে সাংবাদিককে সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অংশীজনদের মতামত নেওয়ার পর খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। এর আগে গণমাধ্যম সংস্কার কমিশন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির ঘটনা বিবেচনায় নিয়ে এই অধ্যাদেশ প্রণয়নের প্রস্তাব দেয়।

খসড়ায় বলা হয়েছে, সাংবাদিকদের সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। কোনো ব্যক্তি বা সংস্থা সাংবাদিকের ব্যক্তিগত বা পেশাগত জীবন, সম্পদ কিংবা নিরাপত্তায় ক্ষতি সাধন করতে পারবে না। জনস্বার্থে তথ্য সংগ্রহ বা প্রকাশের কারণে সাংবাদিককে গ্রেপ্তার, আটক বা ভয়ভীতি প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

অধ্যাদেশের ৪(২) ধারায় উল্লেখ রয়েছে, বলপ্রয়োগ করে সাংবাদিকের বাসায় প্রবেশ, তল্লাশি বা সম্পদ জব্দ করা যাবে না এবং আইন ছাড়া এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে তাঁর ব্যক্তিগত জীবন, পরিবার, সুনাম বা সম্পত্তির ক্ষতি হয়। এছাড়া কোনো ব্যক্তি, সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিককে শারীরিক বা মানসিক চাপ দিয়ে তথ্যসূত্র প্রকাশে বাধ্য করতে পারবে না।

খসড়ার ৫(১) ধারায় বলা হয়েছে, সাংবাদিক যেন ভয়ভীতি বা চাপমুক্ত পরিবেশে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন—এটি নিশ্চিত করবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যৌন হয়রানি প্রতিরোধেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ রয়েছে। গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষেরও দায়িত্ব থাকবে সাংবাদিককে অভ্যন্তরীণভাবে সুরক্ষা দেওয়ার।

এছাড়া ৭ নম্বর ধারায় বলা হয়েছে, সরল বিশ্বাসে প্রকাশিত কোনো প্রতিবেদনের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলেও ভিন্ন উদ্দেশ্য প্রমাণিত না হলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা যাবে না। সহিংসতার শিকার হলে সাংবাদিক সরাসরি প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করতে পারবেন, যা ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হবে।

তবে মিথ্যা অভিযোগ দিলে সংশ্লিষ্ট সাংবাদিকের জন্য অনধিক এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধানও রাখা হয়েছে।

আরওপড়ুন…রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ অবরুদ্ধ ১৬ পরিবার ‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!