1. salmankoeas@gmail.com : admin :
সাবেক এমপি ফয়সল ও সাবেক চেয়ারম্যান শাহজাহানের সাথে সাক্ষাৎ করলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতারা। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

সাবেক এমপি ফয়সল ও সাবেক চেয়ারম্যান শাহজাহানের সাথে সাক্ষাৎ করলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতারা।

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৭ Time View

মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল এবং বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে মাধবপুরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান এবং সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সৈয়দ মোহাম্মদ ফয়সল নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি বিশ্বাস করি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত করবে এবং গণমানুষের আস্থার জায়গা হয়ে উঠবে।”
অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, “সাংবাদিকতা একটি মহৎ পেশা। এখানে দায়িত্বশীলতা ও নৈতিকতার গুরুত্ব সবচেয়ে বেশি। নবনির্বাচিত কমিটির মাধ্যমে প্রেসক্লাব সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখবে বলে আমি আশাবাদী। আমরা সবসময় ইতিবাচক কাজে পাশে থাকবো।”
এ সময় প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে নিরপেক্ষভাবে কলম ধরবো।”
সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান বলেন, “সাংবাদিকরা গণতন্ত্রের প্রহরী। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রেসক্লাবকে সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বলেন, “প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি সমাজের উন্নয়নের অংশীদার। আমরা চেষ্টা করবো মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!