1. salmankoeas@gmail.com : admin :
সিরাজগঞ্জের কাজীপুরে আগুনে পুড়ে ছাই ছয়টি পরিবারের দশটি ঘর - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সিরাজগঞ্জের কাজীপুরে আগুনে পুড়ে ছাই ছয়টি পরিবারের দশটি ঘর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৬৭ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ছয়টি পরিবারের দশটি ঘর। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডের শিকার নীলমনি সরকার জানান, ঘরের পাশে ছাইকুড়ি থেকে অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরে থাকা নগদ টাকা সোনার গহনাসহ কোন কিছুই বের করা সম্ভব হয়নি।

আরওপড়ুন ….কুসুমবাগ টু মাসকান্দ সিএনজি পরিচালনা কমিটির পক্ষ থেকে ঈদ বোনাস বিতরণ।

কাজিপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে নীলমনি সরকার, পরী সরকার, পান্না, শংকর, অদৃষ্ট ও বাদল নমদাসের মোট দশটি ঘর সর্ম্পূণ পুড়ে গেছে। ঘরে রক্ষিত নগদ টাকাও পুড়ে গেছে। এতে করে আনুমানিক সাতলাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান ঘনবসতি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে তিরিশ কেজি করে চাল ও কম্বল বিতরণ করা হয়েছে। #ছবি আছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!