1. salmankoeas@gmail.com : admin :
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত”—প্রতিপাদ্যে হবিগঞ্জে মে দিবস উদযাপন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত”—প্রতিপাদ্যে হবিগঞ্জে মে দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৮৬ Time View

হবিগঞ্জ সংবাদদাতা :
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত — আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুল হাসেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এবং সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, হবিগঞ্জ এবং বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এতে বিভিন্ন স্তরের শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি নিরাপদ ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরওপড়ুন…. লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন:

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!