1. salmankoeas@gmail.com : admin :
সেনাবাহিনীর অভিযান : বগুড়ায় সন্ত্রাসীর বাড়ি ঘেরাও অস্ত্রসহ তাজা গুলি উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সেনাবাহিনীর অভিযান : বগুড়ায় সন্ত্রাসীর বাড়ি ঘেরাও অস্ত্রসহ তাজা গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৪ Time View

সেনাবাহিনীর অভিযান : বগুড়ায় সন্ত্রাসীর বাড়ি ঘেরাও
অস্ত্রসহ তাজা গুলি উদ্ধার

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বগুড়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে লাগাতার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গেল তিন সপ্তাহের ব্যবধানে শাজাহানপুর উপজেলা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

গতকাল বুধবার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকার একটি বসতবাড়ি ঘেরাও করে সেনাবাহিনীর সদস্যরা। বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিক (৩৫)। বাড়ি তল্লাশি চালিয়ে ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, ফাকা ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এসময় বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আতিকুর রহমান শাজাহানপুর উপজেলার শাবরুল বাগিনাপাড়া এলাকার মনসুর রহমানের ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪০ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমালের নেতৃত্বে বুধবার ভোরে অভিযান শুরু হয়। এতে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ সেনাসদস্যরা অংশ নেন। বাড়ি ঘেরাও করার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আতিক সুযোগ বুঝে সটকে যাওয়ার চেষ্টা করে। তাকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় ধরে বাড়িতে তল্লাশি চালানো হয়। অস্ত্রের পাশাপাশি কোকেন, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, গ্রেপ্তার আতিকের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তল্লাশিকালে তার কাছ থেকে দুটি পাসপোর্ট, একটি গণমাধ্যমের পরিচয়পত্র ও বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক তৎপরতা রোধে নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাচন ঘিরে বগুড়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সেনাবাহিনী।

 

বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট থেকে গজাবে গাছ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!