1. salmankoeas@gmail.com : admin :
সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ শাহ রনির বাসা থেকে ৫টি তাজা পেট্রোল বোমা উদ্ধার। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার। নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষা শীর্ষক প্রস্তুতিসভা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বগুড়ায় বৈশাখী মেলায় স্বপ্নচূড়া স্মৃতির গানে মেতেছে দর্শক দেওয়ানগঞ্জে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা _২০২৫ শুরু। মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Join 3 other subscribers

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ শাহ রনির বাসা থেকে ৫টি তাজা পেট্রোল বোমা উদ্ধার।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফাঁসাতে কে বা কাহারা তার বাসায় ৫টি তাজা পেট্রোল বোমা রেখে যায়। পেট্রোল বোমাগুলো দেখে ৯৯৯ খবর দিলে,আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ার আরিফ শাহ রনি বাসায় এ ঘটনাটি ঘটে। আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড তেজগাঁও কমিটির সদস্য।

আরিফ শাহ রনি বলেন, আমি ঈদ করতে বাড়িতে এসেছি। আজই আমার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। কিন্তু,আজ সকালে বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরে বাঁশের খুটির সাথে ঝুলানো অবস্থায় আমার মা একটি পলিথিন ব্যাগ দেখতে পায়। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেয়া।

এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে দেখাই এবং এগুলো কি বুঝতে পেরে ৯৯৯ কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। ধারণা করছি স্থানীয় আওয়ামী লীগের দোসররা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে আমি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

রনির মা আফরোজা বেগম বলেন, সকালে বাড়ির গেট খুলতেই টিনের বেড়ার খুঁটির সাথে ওই ব্যাগটি দেখতে পাই। এটি কোথা থেকে এসেছে বা কে রেখে গেছে তা আমি জানি না। সেজন্যই আমার ছেলেকে ডেকে ব্যাগটি দেখাই। সে দেখে বুঝতে পারে এগুলো পেট্রোল বোমা। যা পরে লোকজনকে এবং পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ওই বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য। তিনি ঈদে বাড়ি এসেছেন। আওয়ামী লীগের লোকজন যারা বিগত ১৫ বছর আগুন সন্ত্রাসসহ নানা অপকর্ম করেছে, তারাই রনি বা বিএনপিকে বিতর্কিত করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। যাতে সৈয়দপুরের পরিস্থিতি অস্থিতিশীল করে ফ্যাসিস্টরা ফায়দা নিতে পারে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading