1. salmankoeas@gmail.com : admin :
সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View
সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে দুটি দোকানে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার সুষ্ঠু বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
​সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মার্কেটটির সকল দোকানপাট বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়।

​ব্যবসায়ীদের অভিযোগ, প্লাজার দুটি দোকানে ঘটে যাওয়া এই চুরির ঘটনার পেছনে প্লাজা কর্তৃপক্ষের চরম অবহেলা রয়েছে। অবিলম্বে নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও জোরালো দাবি জানানো হয়।

​সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন— প্লাজা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য নাছির, রাব্বি, আহমেদ হোসেন ইলা, নিজাম দেওয়ান, মনু, আরমান, আরিফ ও সদস্য সচিব রুবেল।

​এ সময় সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন….. মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!