1. salmankoeas@gmail.com : admin :
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন ‎ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন ‎

 ‎মো, সাগর আলী দেওয়ানগঞ্জ, প্রতিনিধি: ‎
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬২ Time View

 ‎মো, সাগর আলী দেওয়ানগঞ্জ, প্রতিনিধি: ‎

‎জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাত ,জোরপূর্বক ভাবে দলিলে টিপসই ও লুটপাট এর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন স্বামী লিটন মিয়া। ‎ ‎

শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পাররামরাম পুর ইউনিয়নের দক্ষিণ মাঠের ঘাট গ্রামে ভুক্তভোগী নিজ বাড়িতে এ সংবাদ সন্মেলনের আয়োজন করেন। সংবাদ সন্মেলনে লিটন মিয়া বলেন,প্রায় নয় বছর আগে একই ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়া গ্রামের ছোরহক আলীর মেয়ে জেসমিন আক্তারের সাথে আমার  বিয়ে হয়।

 

এ সংসারে আমার আট বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। শুরুতে আমাদের দাম্পত্য জীবন ভালোই ছিল। বেশকিছু দিন সংসার করার পরে আমার স্ত্রী আমার বাবা, মা, চাচা চাচী সহ প্রতিবেশীদের সাথে দূরব্যবহার করে এবং আমার সাথেও। আমি রাগের মাথায় মা বাবার অজান্তেই একটা বিয়ে করি।এক পর্যায়ে সে আমার সংসার করবে না মর্মে আমার কাছে ১৪ লক্ষ টাকা দাবি করে।

 

আমি বললাম আইন অনুযায়ী যা আছে আমি তাই দিবো। ।এক পর্যায়ে সে সাবেক মেম্বার আলমাছ ও মুঞ্জুরুল মহরী দুই শত টাকার সাদা দলিলে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে স্বাক্ষর নেয়। গত বুধবার সাবেক মেম্বার আলমাছ ও মুঞ্জুরুল মহরী নেতৃত্বে নরুল হক, ইলিয়াস,রিয়াজ, সোনিয়া,মিনা বেগম, আমার স্ত্রী সহ আরও ৩০-৪০ জন মানুষ প্রকাশ্যে দিনের বেলায় আমার বাড়িতে ঢুকে অতর্কিত ভাবে হামলা চালায়, ভাংচুর ও লুটপাট চালায়।

 

এ সময় বাড়িতে থাকা নগদ ৬ লক্ষ টাকা, ৩ ভরি  স্বর্ণালঙ্কার ,ফ্রিজ , ইত্যাদি লুটে নেয় । তাদের বাঁধা দিতে গেলে তারা আরও বেপরোয়া হয়ে আমার বোন জামাই কে মারধর করে এবং এ ঘটনায় থানায় মামলা দিলে মেরে ফেলার হুমকি দেয় । এখন আমরা পরিবারসহ  নিরাপত্তাহীনতায় ভূগছি। প্রশাসনের  কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আরওপড়ুন…..নন্দীগ্রামে যুবকের ঝু ল ন্ত লা শ উদ্ধার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!