1. salmankoeas@gmail.com : admin :
স্থায়ী নিয়োগের  দাবীতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

স্থায়ী নিয়োগের  দাবীতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ।

মো: মোরসালিন ইসলাম ,দিনাজপুর প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২০ Time View

মো: মোরসালিন ইসলাম ,দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনিতে আউট সোর্সিং এ কর্মরত ২৭৬ শ্রমিকের নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর আউট সোর্সিং  অস্থায়ী কর্মচারী কল্যান পরিষদের উদ্যোগে সকাল ১১ টায় খনির প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে খনি গেটের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে খনি শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর অতিবাহিত হলেও খনি কর্তৃপক্ষ  নিয়োগ না দিয়ে নানা টালবাহানার মাধ্যমে কালক্ষেপন করে আসছে।

আগামী ১০ দিনের মধ্যে দাবী আদায় না কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর আউট সোর্সিং  অস্থায়ী কর্মচারী কল্যান পরিষদের সভপতি, আশরাফুল আলম। এসময় শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

আরওপড়ুন …মরিজিও ক্যাটেলানের ‘কমেডিয়ান’ আবার বিতর্কে, দর্শনার্থীর পেটে ৬ মিলিয়ন ডলারের কলা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!