1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জে ৬৫ লাখ টাকার মদ, গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

হবিগঞ্জে ৬৫ লাখ টাকার মদ, গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৮১ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় গাঁজা, মদ ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, হরিণখোলা, মনতলা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুটিবাড়ী ও সিন্দুরখান এলাকায় বিজিবি’র টহল দল একযোগে অভিযান চালায়। অভিযানে ৯১ বোতল ভারতীয় মদ, ১৯ কেজি গাঁজা, ৮১ বোতল ইস্কফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, আতশবাজি, চিনি, দুটি বাইসাইকেল ও চুইঝালসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরওপড়ুন ….প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে : প্রধান উপদেষ্টা

প্রসঙ্গত, চলতি মাসের ১৩ জুন পর্যন্ত ৫৫ বিজিবি’র অভিযানে প্রায় ১ কোটি ২৬ লাখ ১৭ হাজার ২৬০ টাকার ভারতীয় মাদকদ্রব্য, পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!