1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Join 4 other subscribers

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ Time View
ক্রাইমসিন সংবাদ  :
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সৈয়দ মোঃ ফয়সল। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র প্রাপ্তির চিঠি তুলে দেন।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পরপরই মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী, সমর্থক, চা শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য সাইমন মর্মু বলেন, “মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিক ও তাদের পরিবার সৈয়দ মোঃ ফয়সলের চূড়ান্ত মনোনয়নে সন্তুষ্ট। তিনি সবসময় চা বাগানের মানুষের পাশে থেকেছেন। তার সঙ্গে আমাদের বিশ্বাস ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। এজন্য শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।”
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে সৈয়দ মোঃ ফয়সলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটের মানুষ আনন্দিত। এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে।”
চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু বলেন, “বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্য দলকে বিজয়ের পথে এগিয়ে নেবে বলে আমরা আশাবাদী।”
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “আমাকে মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে -জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট কামনা করেন।

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading