1. salmankoeas@gmail.com : admin :
হলুদ চাষে বাজিমাত কৃষক তানভীর মিয়ার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎

Join 4 other subscribers

হলুদ চাষে বাজিমাত কৃষক তানভীর মিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ Time View

হলুদ চাষে বাজিমাত কৃষক তানভীর মিয়ার

<

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
প্রথমবার হলুদ চাষ করেই বাজিমাত করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষক তানভীর মিয়া। তার সফলতা দেখে অন্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন হলুদ চাষে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের কৃষক তানভীর উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এলাকায় প্রথমবারের মতো হলুদ চাষ করেন। সরজমিনে তার ফসলের মাঠে গিয়ে দেখা যায়, সে লোকজন নিয়ে হলুদ তোলায় ব্যস্ত। কৃষক তানভীর মিয়া জানান, এই এলাকায় এর আগে কেউ বানিজ্যিক ভাবে হলুদ চাষ করেনি। উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস চন্দ্র দেব ও মোহন লাল নন্দী তাকে পরামর্শ দিয়ে বলেন এই এলাকার মাটি হলুদ চাষের উপযোগী। এখানে হলুদ চাষাবাদ করলে লাভবান হবে বলে উৎসাহিত করেন। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজের ব্যবস্থা করে দিয়েছে তারা। এক বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা। ফলন অনেক ভালো হয়েছে। তিনি আশা করছেন আশি মন হলুদ পাওয়া যাবে। কমপক্ষে দুই লাখ টাকা লাভ হবে তার। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহন লাল নন্দী জানান, এই প্রথম হলুদ চাষাবাদ করেছেন কৃষক তানভীর মিয়া। তার সাফল্য দেখে এখন অনেকেই যোগাযোগ করছেন হলুদ চাষাবাদ করার জন্য। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, আদা ও হলুদ একটি লাভজনক মসলা জাতীয় ফসল। বর্তমানে মাধবপুর উপজেলায় ৩০ হেক্টর জমিতে যেসব জায়গায় সাময়িক পতিত থাকে সেই সব জমি ও ছায়াযুক্ত স্থানে হলুদের আবাদ হচ্ছে। লাভজনক হওয়ায় আদা ও হলুদ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মসলা জাতীয় ফসলের চাষ বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প ও ফ্রিপ প্রকল্পের আওতায় আদা ও হলুদ ফসলের বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও বস্তায় ও সাথী ফসল হিসেবে মসলা জাতীয় ফসল আবাদ বৃদ্ধি ও সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করছেন। দিন দিন মসলা জাতীয় ফসল আবাদ করতে তরুণ উদ্যোক্তারা আগ্রহী হচ্ছে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading