1. salmankoeas@gmail.com : admin :
৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ডভ্যান জব্দ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ডভ্যান জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৮২ Time View

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় থানার এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত নাজমুল হোসেন (২৬) নাটোর জেলার তেবাড়ীয়া গ্রামের ওমর আলীর পুত্র।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত নাজমুলের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!