1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বাস উল্টে রাস্তার পাশে পড়ে নিহত ১ নিখোঁজ ১ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

কাজিপুরে বাস উল্টে রাস্তার পাশে পড়ে নিহত ১ নিখোঁজ ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৮৭ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার সংলগ্ন গাক সেন্টারের নিকটে আজ শুক্রবার(২০ জুন) সকাল সাড়ে আটটায় কোনাবাড়িগামী একটি বাস উল্টে সড়কের পাশে পড়ে গেছে। এতে জেনিন পরিবহনের ( নম্বর- ঢাকা মেট্রো- ব- ১৩১০৫৭) ওই বাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ওই ব্যক্তির নাম আয়নাল হক(৫৮)। তিনি পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। সোনামুখী বাজারে তিনি চালের ব্যবসা করতেন। এই ঘটনায় আহত হয়েছে আয়নালের পুত্রবধু মিম খাতুন ( ২৭) এবং তার দশ বছর বয়সী সন্তান এবং গাছাবাড়ি গ্রামের হাসি খাতুন (৪৮)। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী রৌহাবাড়ি গ্রামের জিয়াউল হক বলেন, রাস্তার পাশে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ওই বাসটি রাস্তার পাশে উল্টে গেলো। তখন দৌঁড়ে সেখানে যাই। এসময় গাক অফিসের কয়েকজন এগিয়ে আসে। আমরা গ্লাস ভেঙ্গে মোট চারজনকে উদ্ধার করি। এসময় একজনকে মুখ থেতলানো অবস্থায় বের করি। ততক্ষণে সে মারা গেছে।
ওই বাসের একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ওই বাসের যাত্রী আহত হাসি খাতুনের পুত্র । কিন্তু তিনি তার নাম পরিচয় জানাতে পারেননি।
এদিকে সংবাদ পেয়ে কাজিপুর থানা পুলিশ এবং কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যান। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বাসটি উঠানোর মতো কোন যন্ত্র আমাদের এবং এখানকার ফায়ার সার্ভিসের নেই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!