1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯২৯ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর ভাই নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে উপজেলার শহরকুড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের জলিল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৫৫) ও তার ভাই ইদ্রিস আলী (৫০)। ঘটনার আগে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই সহোদর। ঘটনাস্থলে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে চলন্ত মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নিহত হয় আপন দুই ভাই। ঘাতক বাসটি আটক করা যায়নি। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!