1. salmankoeas@gmail.com : admin :
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের দুই পুলিশ কর্মকর্তা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের দুই পুলিশ কর্মকর্তা

এনামুল হক আলম, জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০১৭ Time View
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের দুই পুলিশ কর্মকর্তা

এনামুল হক আলম, জেলা প্রতিনিধি

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা। জুন/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদের এই স্বীকৃতি প্রদান করা হয়।

রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন। অপরদিকে, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান।

আজ (৩০ জুলাই) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান পিপিএম-সেবা তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

জানা গেছে, মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদ্ঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।

পুলিশের এই অর্জনে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

দৈনিক ক্রাইমসিন/ কে এ এস

আরওপড়ুন …ধর্মঘর সীমান্তে ভারত থেকে পিতলের মূর্তিসহ দুই যুবক আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!