1. salmankoeas@gmail.com : admin :
চুনারুঘাটে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎ আদাঐর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

Join 4 other subscribers

চুনারুঘাটে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ::
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৫৫ Time View
চুনারুঘাটে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ::

<

হবিগঞ্জের চুনারুঘাটে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় চুনারুঘাট থানাধীন সদর ইউনিয়নের মুড়ারবন্দ দরবার শরীফের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

<

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ধৃতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশার ইঞ্জিনের পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় নীল রঙের পলিথিন ও খাকি কসটেপে মোড়ানো ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

<

আটককৃতরা হলেন—চুনারুঘাট থানার ইনাতাবাদ গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে মো. কাজল মিয়া (২৩), আ. মতিনের ছেলে রুবেল মিয়া (২৫) এবং বড়াইল গ্রামের মৃত ইউনুছ উল্লাহর ছেলে মো. ফারুক মিয়া (৪৭)।

র‍্যাব জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

<

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,

“মাদকবিরোধী অভিযানে র‍্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযানের প্রশংসা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানান স্থানীয় সচেতন নাগরিকরা।

দৈনিক ক্রাইমসিন/কেএএস

আরওপড়ুন…মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন আটক, পালিয়েছে দুই দালাল


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading