1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন আটক, পালিয়েছে দুই দালাল - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন আটক, পালিয়েছে দুই দালাল

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮১৩ Time View
মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন আটক, পালিয়েছে দুই দালাল

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা সন্তোষপুরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

আটককৃতরা  ঢাকা জেলার দক্ষিণখান থানার, উত্তরপাড়া ফায়জাবাদ  এলাকার মো. মনির উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম এবং লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. ফাহিম (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা স্থানীয় দুই দালাল—মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মো. শিপন মিয়া (২২) এবং কামাল মিয়ার ছেলে মো. হৃদয় (২০)—পালিয়ে যায়।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক দালালদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ওই এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু দালালচক্র ভারত থেকে লোকজন এনে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়ে আসছে। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানানো হয়েছে।

দৈনিক ক্রাইমসিন/কেএএস

আরওপড়ুন…জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!