1. salmankoeas@gmail.com : admin :
শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার।

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২২ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মিন্ট নায়েক ওরফে কৃষ্ণ, পিতা-মানিক নায়েক, ঠিকানা: খাইছড়া চা বাগান, ১২নং লাইন, শ্রীমঙ্গল।
২। কিশোর হাজরা, পিতা-ধারু হাজরা এবং
৩। বিকাশ হাজরা, পিতা-সুধাম হাজরা — উভয়ের ঠিকানা: ভাড়াউড়া চা বাগান, দক্ষিণ লাইন, শ্রীমঙ্গল।

২০২২ সালের জুলাই মাসে শ্রীমঙ্গলের হুসনাবাদ চা বাগান এলাকায় একটি বিশেষ অভিযানে তাদেরকে বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (জিআর ২২১/২২) দায়ের করা হয়।

উক্ত মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

গ্রেফতারের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরওপড়ুন…মাধবপুরের কৃতি সন্তান নির্মল ইন্দু সরকার হলেন আয়কর আইনজীবী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!