1. salmankoeas@gmail.com : admin :
সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধ

মো.মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯০২ Time View

মো.মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীর সাংবাদিকরা মানববন্ধন করেছে। একই সঙ্গে সাগর- রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিও জানানো হয়।

সোমবার( ১১ আগস্ট) বেলা ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে সকল সংগঠনের সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের একের পর এক সাংবাদিকের উপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর রুনি হত্যাকান্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকান্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজকে নিরাপত্তা ও ঝুঁকির মাধ্যে পড়েছে ।

প্রকাশ্য একজন পেশাদার সাংবাদিককে নিশংসভাবে কুপিয়া হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন, রিপোর্টাস ইউনিটির সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. হারুন উর রশীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের, সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো. আবু শহিদ, দেশমা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অহেদুল ইসলাম (ডিফেন্স),

দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. রজব আলী, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি মো. তাজমুলুর রহমান নয়, দৈনিক সমকাল পএিকায় প্রতিনিধি মো. আজিজুল হক, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভি প্রতিনিধি মো. ফিজারুল ইসলাম ভুট্টু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ, সাংবাদিক ফয়জার রহমানসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…বিএনপি’র ঘাঁটি সিলেটে নির্বাচন উত্তাপ, মাঠে নেমেছেন ৩০ প্রার্থী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!