1. salmankoeas@gmail.com : admin :
মেহেরপুর-ঢাকা হাইওয়েতে প্রাইভেট কারের , বেপরোয়া গতির রেসিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনায় দুটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গুরুতর আহত-৫ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মেহেরপুর-ঢাকা হাইওয়েতে প্রাইভেট কারের , বেপরোয়া গতির রেসিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনায় দুটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গুরুতর আহত-৫

স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮২৩ Time View
মেহেরপুরে বেপরোয়া গতির বলি, রেসিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনায় দুটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে, আহত ৫

স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে গতকাল গভীর রাতে দুটি প্রাইভেট কারের বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী হাইওয়েতে রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি গাড়ির চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি প্রাইভেট কার একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। আমঝুপি বাজারের স্বপন স’মিলের কাছে পৌঁছালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সরাসরি মার্সেল শোরুম ও আলমিজ রাইচ মিলের সামনের একটি বিশালাকার পাকুড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

 

ধাক্কার পর গাড়িটি দুমড়ে মুচড়ে ধুলু মিয়ার চায়ের দোকানের ওপর আছড়ে পড়ে, দোকানটি সম্পূর্ণ ভেঙে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পাহারাদার ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা এবং স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর আটকে পড়া আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আহতদের প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, প্রাইভেট কার দুটির মালিকের বাড়ি চুয়াডাঙ্গায়। তবে আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই মেহেরপুর টু ঢাকা হাইওয়ে রোডে প্রায়ই এমন মর্মান্তিক দূর্ঘটনার ঘটে থাকে, পুলিশ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

আরওপড়ুন….নীলফামারীতে বুড়ি তিস্তা ও শাখা নদীর ভাঙনে শতাধিক পরিবার আশ্রয়হীন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!