1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

দেওয়ানগঞ্জে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

‎মো.সাগর আলী ,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮২৩ Time View

‎মো.সাগর আলী ,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এক বিশাল কর্মী গণসমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং অটো রিক্সা বিতরণ করা হয়।

‎২৭ আগস্ট বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ১৪টি আহত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা চেক এবং একটি গুরুতর আহত পরিবারের মাঝে অটো রিক্সা তুলে দেন,

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব , অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ ,আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা ‘ সাবেক সফল সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি,এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।


‎কর্মী গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
‎ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক , অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।


‎‘”আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে , অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম।


‘‎‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি’র যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন,‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম” বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।


‎এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু,

 

জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জের স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…মাধবপুরে সকালে পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!