1. salmankoeas@gmail.com : admin :
সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে পারে জনপ্রিয় ১০টি হ্যাশট্যাগ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে পারে জনপ্রিয় ১০টি হ্যাশট্যাগ

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৯৮ Time View
সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে পারে জনপ্রিয় ১০টি হ্যাশট্যাগ। ছবি সংগৃত

অনলাইন ডেস্ক:
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বর্তমানে শুধুমাত্র বিনোদনের জায়গা নয়, বরং সারা বিশ্বের লাখো কনটেন্ট ক্রিয়েটরের জন্য বিশাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নাচ, গান, কমেডি কিংবা তথ্যভিত্তিক ভিডিও—সব ধরনের কনটেন্ট মুহূর্তেই পৌঁছে যাচ্ছে লাখো দর্শকের কাছে। তবে এই ভিডিওগুলো ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক হ্যাশট্যাগ ব্যবহার।

হ্যাশট্যাগের গুরুত্ব

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করলে—

  • ভিডিওর রিচ ও ভিউ বেড়ে যায়

  • ট্রেন্ডিং টপিক ও চ্যালেঞ্জে অংশ নেওয়া যায়

  • নির্দিষ্ট অডিয়েন্স বা কমিউনিটির কাছে পৌঁছানো সহজ হয়

অর্থাৎ, ভালো কনটেন্টের পাশাপাশি সঠিক হ্যাশট্যাগ ব্যবহারই ভিডিওকে নতুন দর্শকের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায়।

জনপ্রিয় ১০ হ্যাশট্যাগ

বর্তমানে টিকটকে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ও কার্যকরী কিছু হ্যাশট্যাগ হলো—

  • #fyp — ৫৫.২ ট্রিলিয়ন ভিউ

  • #foryou — ৩১.৬ ট্রিলিয়ন ভিউ

  • #viral — ২১.৫ ট্রিলিয়ন ভিউ

  • #foryoupage — ১৯.৪ ট্রিলিয়ন ভিউ

  • #tiktok — ৭.২ ট্রিলিয়ন ভিউ

  • #fy — ৬.১ ট্রিলিয়ন ভিউ

  • #trending — ৫.৪ ট্রিলিয়ন ভিউ

  • #funny — ৪.২ ট্রিলিয়ন ভিউ

  • #duet — ৩.৫ ট্রিলিয়ন ভিউ

  • #comedy — ২.২ ট্রিলিয়ন ভিউ

এগুলো মূলত জেনারেল হ্যাশট্যাগ, যেগুলো নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে কার্যকর বলে মনে করা হচ্ছে।

ট্রেন্ডিং হ্যাশট্যাগ খুঁজবেন যেভাবে

  • সরাসরি টিকটকের ওয়েবসাইট বা ডিসকভার পেজ থেকে

  • জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ফলো করে

  • অনলাইন হ্যাশট্যাগ জেনারেটর টুল ব্যবহার করে

  • ভিডিও পোস্টের সময় টিকটকের সাজেশন দেখে

  • প্রতিটি হ্যাশট্যাগের ভিউ কাউন্ট যাচাই করে

সব মিলিয়ে বলা যায়, টিকটকে সফল হতে চাইলে শুধু ভালো কনটেন্ট বানানোই যথেষ্ট নয়, সেই কনটেন্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করা জরুরি। সঠিকভাবে হ্যাশট্যাগ বেছে নিতে পারলে ভিডিও যেমন সহজেই রিচ পাবে, তেমনি ভাইরাল হওয়ার সম্ভাবনাও বাড়বে।

সূত্র: বাফার

আরওপড়ুন …র‍্যাব-বন বিভাগের যৌথ অভিযানে মাধবপুরে তিন গাছ পাচারকারীসহ নাম্বারবিহীন দুই ট্রাক্টর আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!