1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে শহীদ জিয়ার প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

নন্দীগ্রামে শহীদ জিয়ার প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকার কার্যালয় চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু ও গোলাপ আকন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক আরএইচ নুরনবীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া-মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

আরওপড়ুন..ইসলামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ খান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!